কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ এ ১১:৪৪ PM

ভূমি অফিস সিটিজেন চার্টার

কন্টেন্ট: পাতা

ক্রমিক নং সেবার নাম সেবা প্রদানের সময়সীমা সেবা প্রদানের পদ্ধতি সেবা প্রদানের স্থান
ভূমি উন্নয়ন কর তাৎক্ষণিক Land Development Tax 1976 অনুযায়ী সাথে সাথে দাখিলা প্রদান করা হয়। ইউনিয়ন ভূমি অফিস/https://ldtax.gov.bd/
নামজারী ও জমাখারিজ সর্বোচ্চ ৪৫ দিন সরকারি ফি: কোর্ট ফি – ২০/- নোটিশ জারী ফি – ৫০/- রেকর্ড সংশোধন ফি – ১০০০/- খতিয়ান ফি – ১০০/- মোট = ১১৭০/- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কানুনগোর প্রতিবেদন প্রাপ্তির পর উভয় পক্ষের শুনানি নিয়ে নামজারি সম্পন্ন করা হয়। এল.টি. নোটিশ প্রাপ্তির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়। উপজেলা ভূমি অফিস / ইউনিয়ন ভূমি অফিস/https://mutation.land.gov.bd/
পেরী-ফেরী ভুক্ত হাট-বাজারের অস্থায়ী একসনা বন্দোবস্ত প্রদান/নবায়ন ৭ দিন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশ ও প্রতিবেদনের আলোকে, লীজ শর্ত ভঙ্গ না করলে নির্ধারিত হারে লীজ মানি গ্রহণ করে নবায়ন ও DCR প্রদান করা হয়। উপজেলা ভূমি অফিস
ভিপি একসনা বন্দোবস্ত নবায়ন ৭ দিন পূর্বের শর্তাবলি মোতাবেক নবায়ন উপজেলা ভূমি অফিস
ভিপি তিন সনা মেয়াদী পুকুর, জলাশয়, ফলের বাগান প্রকাশ্য নিলামে ইজারা প্রদান -------- নীতিমালা অনুযায়ী নিলাম কমিটির মাধ্যমে প্রকাশ্য ইজারা প্রদান উপজেলা ভূমি অফিস
কৃষি খাস জমি বন্দোবস্ত -------- ১৯৯৭ সালের কৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী উপজেলা কমিটির প্রস্তাব জেলা কমিটিতে প্রেরণ জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস
অকৃষি খাস জমি বন্দোবস্ত -------- ১৯৯৫ সালের অকৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব প্রেরণ উপজেলা ভূমি অফিস / জেলা প্রশাসকের কার্যালয়
পেরী-ফেরী ভুক্ত হাট-বাজারের অর্ধশতক ভূমি একসনা বন্দোবস্ত -------- প্রকৃত ব্যবসায়ীর অনুকূলে নীতিমালা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব প্রেরণ উপজেলা ভূমি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়
সৃজিত খতিয়ান এবং নথির সার্টিফাইড কপি প্রদান -------- ২০/- টাকার কোর্ট ফি সংযুক্ত করে এসি ল্যান্ড বরাবর আবেদন করতে হয়; আবেদন প্রাপ্তির পর বিধিমোতাবেক সরবরাহ করা হয়। উপজেলা ভূমি অফিস
১০ ব্যক্তিগত ভূমি নিয়ে বিরোধ এবং অবৈধ দখল পুনরুদ্ধার -------- The Specific Relief Act, 1877 এর ধারা ৮ ও ৯ মোতাবেক দেওয়ানী আদালতে মামলা দায়ের; ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের। দেওয়ানী/ফৌজদারী আদালত
১১ নালিশী ভূমির সীমানা চিহ্নিতকরণ -------- ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা উপজেলা ভূমি অফিস দ্বারা নির্ধারণ করা হয় না; কেবল সরকারি প্রয়োজনে সীমানা নির্ধারণ করা হয়। উপজেলা ভূমি অফিস
১২ রেন্ট সার্টিফিকেট মামলা -------- ভুমি উন্নয়ন কর/সরকারি পাওনা PDR Act 1913 অনুযায়ী আদায় করা হয়। উপজেলা ভূমি অফিস
১৩ সরকারি ভূমির শর্ত ও স্বার্থ রক্ষা, সায়রাত মহাল এবং সরকারি খাস ভূমি অবৈধ দখলমুক্তকরণ -------- The State Acquisition & Tenancy Act 1950, Tenancy Act 1955, Survey Act 1875 এবং অন্যান্য আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ। উপজেলা ভূমি অফিস
১৪ তথ্য, পরামর্শ ও অভিযোগ তাৎক্ষণিক উপজেলা ভূমি অফিসে "তথ্য, পরামর্শ ও অভিযোগ সেল"-এ লিপিবদ্ধ করতে পারবেন। সরাসরি এসি ল্যান্ড-এর সাথেও যোগাযোগ করা যায়। উপজেলা ভূমি অফিস / ইউনিয়ন ভূমি অফিস

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন