কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ এ ১১:৩৭ PM

ভূমি অফিসের কি সেবা কিভাবেন পাবেন

কন্টেন্ট: পাতা

ক্র. নং
সেবার নাম
কি সেবা পাবেন
কিভাবে পাবেন
কোথায় পাবেন
খতিয়ান প্রদান সিএস, এসএ, আরএস, বিএস ও হালনাগাদ খতিয়ান - ইউনিয়ন ভূমি অফিসে আবেদন - অনলাইনে (https://land.gov.bd) থেকে আবেদন/ডাউনলোড ইউনিয়ন ভূমি অফিস / উপজেলা ভূমি অফিস / অনলাইন
নামজারি (Mutation) জমি ক্রয়, উত্তরাধিকার, বন্দোবস্তভুক্ত জমির নামে রেকর্ড হালনাগাদ - নির্ধারিত ফরম পূরণ - প্রমাণপত্র (রেজিস্ট্রি দলিল, খাজনা রশিদ, ওয়ারিশ সনদ) জমা দিয়ে আবেদন https://mutation.land.gov.bd/
ভূমি উন্নয়ন কর ভূমি উন্নয়ন কর প্রদান, রশিদ ও কর সনদ - অনলাইনে land.gov.bd → e-Payment https://ldtax.gov.bd/
ভূমি পরিমাপ ও জরিপ দাগ/সীমানা নির্ধারণ, মৌজা ম্যাপ, জমির নকশা - ইউনিয়ন/উপজেলা ভূমি অফিসে আবেদন - জরিপ শাখার মাধ্যমে পরিমাপ উপজেলা ভূমি অফিস / জেলা ভূমি রেকর্ড রুম
ভূমি সনদ প্রদান কৃষি জমি, বসতভিটা, অর্পিত জমি, দখলীয় জমির সনদ ও প্রত্যয়নপত্র - ইউনিয়ন ভূমি অফিসে আবেদন - প্রয়োজনীয় কাগজপত্র (খাজনা রশিদ, খতিয়ান, প্রমাণপত্র) জমা দিন ইউনিয়ন ভূমি অফিস
ভূমি বিরোধ নিষ্পত্তি মালিকানা বিরোধ, দাগ/সীমানা বিরোধ, অবৈধ দখল মামলা নিষ্পত্তি - লিখিত অভিযোগ দাখিল - প্রমাণপত্র ও স্বাক্ষী উপস্থাপন - শুনানির মাধ্যমে নিষ্পত্তি উপজেলা ভূমি অফিস / সহকারী কমিশনার (ভূমি)
ভূমি ইজারা ও বন্দোবস্ত খাস জমির বন্দোবস্ত, খাস পুকুর/জলমহাল/হাট-বাজার ইজারা, কৃষি জমি বণ্টন - উপজেলা ভূমি অফিসে আবেদন - দরপত্র/নিলাম প্রক্রিয়া - সরকারি বিধি মোতাবেক অনুমোদন উপজেলা ভূমি অফিস / জেলা প্রশাসন
ভূমি তথ্য ও পরামর্শ অনলাইনে খতিয়ান, নামজারি আবেদন, মৌজা ম্যাপ, জমি সংক্রান্ত তথ্য ও আইনগত পরামর্শ - land.gov.bd ওয়েবসাইট - ইউনিয়ন ভূমি অফিসে সরাসরি যোগাযোগ - হেল্পলাইন: ১৬১২২ অনলাইন / ইউনিয়ন ভূমি অফিস / উপজেলা ভূমি অফিস

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন